রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার টুইটারে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘পুতিন দুর্দান্ত স্মার্ট।’ট্রাম্পের এমন বার্তায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেছেন।এএফপি
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলার অভিযোগে প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে কূটনীতিক বহিষ্কার ও যুক্তরাষ্ট্রে রুশদের দুটি কার্যালয় বন্ধের ঘোষণা দেন। তবে পাল্টা কোনো ব্যবস্থা নেয়নি রাশিয়া।
এদিকে পুতিন বলেছেন, তিনি এখনই কোনো পাল্টা ব্যবস্থা নেবেন না। উল্টো তিনি রাশিয়ায় কর্মরত সব কূটনীতিক ও তাঁদের সন্তানদের ক্রেমলিনে রুশ পঞ্জিকা অনুসারে বড়দিন ও নববর্ষ উদ্যাপনের আমন্ত্রণ জানান।
আর এতেই পুতিনে পঞ্চমুখ ট্রাম্প





