সীমান্তে তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলা করতে সামরিক হেলিকপ্টার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ রাশিয়া থেকে বিভিন্ন ধরনের অস্ত্র কেনার পরিকল্পনা করছে লেবানন।
লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী নুহাদ মাচনুক সেপ্টেম্বরের শেষ দিকে মস্কো সফর করেন। সেখান থেকে ফেরার পর গত শুক্রবার মার্কিন ম্যাগাজিন ওয়ার্ল্ড ট্রিবিউনে এ খবর ছাপা হয়।
মাচনুককে উদ্ধৃত করে ট্রিবিউন বলেছে, মস্কো সফরের সময় রাশিয়ার কাছ থেকে সামরিক অস্ত্র ও বিশেষ কিছু সরঞ্জাম কেনার বিষয়ে আলোচনা হয়েছে।
অনলাইনভিত্তিক ম্যাগাজিনের খবর অনুসারে, সম্ভাব্য চুক্তির পর লেবানন রাশিয়া থেকে উন্নতমানের সামরিক হেলিকপ্টার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেতে পরে।
মাচনুক জানান, লেবাননের সেনাবাহিনীর রুশ অস্ত্র নিয়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। সে কারণে তারা শিগগিরি তাদের প্রয়োজনগুলো ঠিক করবে।
এআর





