ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনা পোশাকধারী সশস্ত্র বিদ্রোহীদের হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। পাকিস্তান সীমান্তসংলগ্ন একচি সেনা ছাউনির কাছে শুক্রবার সকালে হামলার এ ঘটনা ঘটে।
সেনা ও পুলিশ জানায়, ভোর ৫টার দিকে তিনজনের একটি সশস্ত্র দল জম্মু-পাঠানকোট হাইওয়েতে একটি মাহিন্দ্র বোলেরোকার আটকে তাতে এলোপাতাড়ি গুলি করে এক যাত্রীকে নিহত ও অপর তিন যাত্রীকে আহত করে। এর পর ওই গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় তারা।
পুলিশ জানায়, এ ঘটনার পর সেনা ও পুলিশ মিলে বিদ্রোহীদের ধাওয়া করলে তারা জাংলোটের সেনা ছাউনিতে হামলা চালায়। এসময় তাদের ছোড়া গুলিতে এক সেনা সদস্য আহত হয়।
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়ার।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহত ১
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনা পোশাকধারী সশস্ত্র বিদ্রোহীদের হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। পাকিস্তান সীমান্তসংলগ্ন একচি সেনা ছাউনির কাছে শুক্রবার সকালে হামলার এ ঘটনা ঘটে।