শ্রীলংকায় বাংলাদেশের নতুন হাই-কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়াজ হামিদুল্লাহ। তাকে বর্তমান হাই-কমিশনার তারিক আজিজের স্থলাভিষিক্ত করা হয়েছে।
আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ১৫তম ব্যাচে ফরেস অ্যাফেয়ার্স ক্যাডারে উত্তীর্ণ হয়ে কুটনৈতিক ক্যারিয়ার শুরু করেন রিয়াজ হামিদুল্লাহ।
বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থনৈতিক বিষয়ক শাখা (Multilateral Economic Affairs Wing) এর মহাপরিচালক (Director General) হিসেবে কর্মরত আছেন।
এর আগে রিয়াজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন (Permanent Mission of Bangladesh to UN in New York) এবং ভারতের নয়াদিল্লীতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রনালয়ে সার্ক সচিবালয়ের (SAARC Secretariat) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন এই কুটনীতিক। তিনি অর্থনীতি বিভাগে উচ্চতর শিক্ষা লাভ করেছেন।
কেবি





