তাইওয়ানের একটি ওয়াটার পার্কে বিস্ফোরণে আগুন লেগে ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার নিউ তাইপের ফরসোমা ওয়াটার পার্কে এই দুর্ঘটনা ঘটে। কীভাবে বিস্ফোরণ ঘটল তার কারণ এখনও জানা যায়নি। এই ওয়াটার পার্কে হাজারের বেশি মানুষ ছিলেন।

দেশের দমকল বিভাগ জানায়, আহতের অনেকেরই শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখনো নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

জেডআই