মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের উপর জুতা হামলা যেন আদর্শ হিসেবে গ্রহন করছে পৃথিবীর অন্যান্য দেশের প্রতিবাদী জনগন।তাই নতুন করে এবার হামলার শিকার হলেন চেক প্রেসিডেন্ট মিলোস জিম্যান।
এবার জর্জ বুশের মত করে কেউ জুতো ছুড়ে মারেনি।তবে বাঙ্গালী স্টাইলে প্রেসিডেন্টের উপর পঁচা ডিম ছুড়ে মেরেছে দেশের বিক্ষুব্ধ জনগন।আর সেই পঁচা ডিমের হাত থেকে বাঁচতে ছাতার নিচে আশ্রয় নেন তিনি।
কমিউনিস্ট শাসনের অবসানের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে তাকে ঘিরে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। এ সময় পঁচা ডিমের হামলার শিকার হন প্রেসিডেন্ট।এর মধ্যে একটি ডিম জার্মান চ্যান্সেলরের গায়ে লাগে।
রাশিয়ার প্রতি প্রেসিডেন্ট জিম্যানের দুর্বল মনোভাবে চেক প্রজাতন্ত্রের সাধারণ নাগরিকের একটা বড় অংশ ক্ষুদ্ধ। সাবেক কমিউনিস্ট নেতা জিম্যান সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করছেন বলে তাদের অভিযোগ। ভেলভেট বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানে তারই প্রমাণ পেলেন তিনি।
১৯৮৯ সালে ১৭ নভেম্বর ছাত্র বিক্ষোভে পুলিশী অভিযানকে কেন্দ্র করে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল আজকের চেক প্রজাতন্ত্রে। ভেলভেট বিপ্লবের মধ্যদিয়ে দেশে কমিউনিস্ট শাসনের অবসান ঘটে।
ইআর





