কিম জং ন্যাম হত্যাকাণ্ড নিয়ে দু’দেশের কূটনৈতিক উত্তেজনা শিথিল হওয়ায় উত্তর কোরিয়ায় আটকে থাকা মালয়েশিয়ানরা দেশে ফেরা শুরু করেছেন। ইতোমধ্যে ৯ জন মালয়েশিয় নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন।
এরে আগে গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাই ন্যামকে বিষাক্ত রাসায়নিক ভিএক্স প্রয়োগ করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে কিম জং উনের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের জের ধরে মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরবর্তীতে উভয় দেশই সেখানে অবস্থানরত একে অপরের নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে ন্যামের মৃতদেহ হস্তান্তরসহ উত্তর কোরিয়ানদের দেশত্যাগের অনুমতি দেয়া হবে বলে ঘোষণা করে মালয়েশিয়া। উত্তর কোরিয়ায় আটকে থাকা ৯ মালয়েশিয়র বিষয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে দর কষাকষির পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। তিনি বলেন, তাদের মুক্তির ব্যবস্থা করতে আমাদের অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে।
মালয়েশিয়া কখনো সরাসরি নামের হত্যাকাণ্ডের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেনি। মালয়েশিয় তদন্তকারীরা দাবি করেন, নাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজন মালয়েশিয় উত্তর কোরিয়া দূতাবাসে লুকিয়ে আছে। এটা জানা যায়নি ‘পলাতক’ এসব উত্তর কোরিয়কেও দেশত্যাগের অনুমতি দেয়া হয়েছে কী না।
শুক্রবার সকালে উত্তর কোরিয়া ফেরত মালয়েশিয়দের সঙ্গে বিমানবন্দরে দেখা করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান বলেন, ‘এ ধরণের জটিল পরিস্থিতিতে দূরদর্শী কূটনৈতিক আচরণের কোন বিকল্প নেই এবং মালয়েশিয়া এর জন্য সম্ভাব্য ভালো কাজটিই করেছে।’ বিবিসি
জেড
দেশে ফিরেছেন উত্তর কোরিয়ায় আটকে থাকা ৯ মালয়েশিয়ান
কিম জং ন্যাম হত্যাকাণ্ড নিয়ে দু’দেশের কূটনৈতিক উত্তেজনা শিথিল হওয়ায় উত্তর কোরিয়ায় আটকে থাকা মালয়েশিয়ানরা দেশে ফেরা শুরু করেছেন। ইতোমধ্যে ৯ জন মালয়েশিয় নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন।
রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বর্তমানে রাশিয়ার ভূখণ্ডে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে।
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত
এশিয়ান গেমসে নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঋতুপর্ণাদের ১০-০ গোলে হারিয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া।
কিমের কাছে ৫৭ পরমাণু বোমা রয়েছে: ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের হাতে এত বিপুল পরমাণু অস্ত্র থাকায় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।
জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।















