মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত ইতালির কনস্যুলেটে এক শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
গত মাসে এ ধরনের গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির প্রধান সরকারি কৌঁসুলী হিশাম বারাকাত নিহত হন।
মিশরের ইসলামপন্থী জঙ্গিরা দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সূত্র: বিবিসি
এআর





