ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২৫ জুন ঢাকা আসছেন। আজ শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষমা স্বরাজ ৩ দিনের শুভেচ্ছা সফরে ২৫ জুন ঢাকায় আসবেন। বিজেপির নেতৃত্বে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে সুষমা স্বরাজের প্রথম বিদেশ সফর।
সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





