ইসরাইলি সেনারা গুলি করে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে।মঙ্গলবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটায় ইসরাইলি সেনারা। ইসরাইল দাবি করেছে, জুন মাসে পশ্চিম তীরে তিন ইসরাইলি কিশোর হত্যার সঙ্গে নিহত এই ফিলিস্তিনিরাজড়িত ছিল ।
ইসরাইলি সেনা মুখপাত্র পিটার লার্নার টুইটার বার্তায় বলেন, ‘গতরাতে ইসরাইলি কিশোর ঈয়াল, গিলাদ ও নাফতালির হত্যাকারী আমর আবু আইশা ও মারওয়ান কাওয়ামি আইডিএফ বাহিনীর সদস্যদের সঙ্গে 'গুলি বিনিময়'কালে নিহত হয়েছে।’
জুন মাসে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল থেকে ইহুদিতিন কিশোরকে অপহরণের ঘটনার পর ইসলাইলি সৈন্যরা ব্যাপক তল্লাশিঅভিযান চালায়। ওই ঘটনায় ৪০০'রবেশি ফিলিস্তিনি গ্রেফতার ও ৫ জন নিহত হন।
ইহুদিবসতি স্থাপনকারীরা এর প্রতিশোধ নিতে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করে।
এই ঘটনাকে কেন্দ্র করে গাজায় হামলা চালায় ইসরাইল। ৫০ দিনের এ হামলায় দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন। ২৬ আগস্ট সংঘর্ষের সমাপ্তি হয়।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





