গাজায় ফিলিস্তিনের জাতীয় সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০০৭ সালে হামাস-ফাতাহ’র দ্বন্দ্বে বিভক্ত ফিলিস্তিনের এটিই প্রথম একক মন্ত্রিসভার বৈঠক।

বৈঠকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদুল্লাহ বলেন, ‘এটি সকল ফিলিস্তিনের সরকার। আমরা আশা করি, গাজার পুনর্গঠন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সকল দল-উপদল এ সরকারকে সমর্থন করবে।’

এদিকে, গাজার সাবেক প্রধানমন্ত্রী ও হামাস নেতা ইসমাইল হানিয়া ফাতাহ’র প্রতি সকল অঙ্গীকার পূরণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই বৈঠক ফিলিস্তিনিদের ঐক্যকে শক্তিশালী করবে এবং আমাদের মধ্যকার দীর্ঘদিনের বিভেদের, যা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে, অবসান ঘটাবে।’

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা  নিয়ন্ত্রণ করে হামাস। ইসমাইল হানিয়া হামাসের নেতৃত্ব দিলেও তিনি এখন নির্বাসনে আছেন। আর পশ্চিমতীর নিয়ন্ত্রণ করে মাহমুদ আব্বাসের নের্তত্বাধীন ফাতাহ। সম্প্রতি উভয় দল মিলে জাতীয় সরকার গঠন করে।   সূত্র : আলজাজিরা।

একে