মধ্যপ্রাচ্যে বিদেশি আগ্রাসনের ফসল হচ্ছে আজকের ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল; যার বর্তমান নাম ইসলামিক স্টেট বা আইএস। বুধবার এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ।

গতকাল বুধবার নিউ ইয়র্কে পররাষ্ট্র সম্পর্ক পরিষদের এক বৈঠকে বক্তৃতা করার সময় তিনি এ মন্তব্য করেন।

জাওয়াদ জারিফ বলেন, "সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আইএসআইএল-বিরোধী সম্মেলনে যেসব দেশ অংশ নিয়েছে তারাই অতীতে ইরাক ও সিরিয়ায় তৎপর এই গোষ্ঠীকে সমর্থন দিয়েছে।"

জাওয়াদ জারিফ বলেন, “আমরা ম্যধপ্রাচ্যে বিদেশি সেনাদের উপস্থিতি সমর্থন করি না সে কারণে আমরা এটা মনে করি না যে, বিদেশি বিমানবাহিনী অথবা স্থলবাহিনী চলমান সমস্যার সমাধান করতে পারবে।”

তিনি বলেন, "আইএস'র সন্ত্রাসের বিরুদ্ধে ইরাক সরকারকে সহযোগিতার জন্য সবার আগে ইরানই হাত বাড়িয়ে দিয়েছিল।" সূত্র: আইআরআইবি

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ