আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুইজন।
শুক্রবার বেলা ১১ টায় শারজাহ-ফুজাইরাহ দাহিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শারজাহ-ফুজাইরাহ দাহিদ মহাসড়কে একটি প্রাইভেটকার ও একটি পিকআপ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকার আরোহি আজমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউ.এ.ই. যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় দাহিদ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শফিকুল ইসলাম ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মো. শফিকুল ইসলাম বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অধিবাসী। গাড়িতে আরোহী আরো দুই ব্যক্তি ইউ.এ.ই. যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. শফিকুল ইসলাম যায়েদ হাসপাতালে ও বাংলা ভিশন এর রিপোর্টার মো. মহিউল করিম আশিক শারজাহ আল কাসেমিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
জেএ





