মিশরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর বলেছেন, তিনি রাজনৈতিক অন্তর্বর্তী পরিকল্পনা সংশোধন করবেন যাতে নতুন সংসদ নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিশ্লেষকরা বলছেন ওই পরিবর্তনের ফলে সেনা প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আবদেল ফাতাহ এল সিসির কয়েক মাসের মধ্যেই মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেড়ে গেল।
গত জুলাই মাসে বিক্ষোভের প্রেক্ষিতে মিশরের সামরিক বাহিনীর হাতে প্রথম নির্বাচিত প্রেসিডেণ্ট মোহামেদ মোরসির ক্ষমচ্যুত হওয়ার পর যে পথচিত্রের ব্যাপারে সবাই একমত হয়েছিলেন তাতে প্রথমে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
রোববার সম্প্রচারিত এক টেলিভিশনে ভাষণে অন্তর্বর্তী প্রেসিডেণ্ট আদলি মনসুর এই পথচিত্র পরিবর্তনের ঘোষণা দেন।
ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি. কম)// টিআই