যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানেরিভালে মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাডে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। নাসা জানিয়েছে, মহাকাশ স্টেশনে জোগান পাঠাতে উৎক্ষেপণ প্রস্তুতির সময় ফ্যালকন-৯ নামের একটি রকেট বিস্ফোরিত ও ধ্বংস হয়।
বিস্ফোরণের প্রচণ্ডতায় আশপাশের কয়েক মাইলের মধ্যে ভবনগুলো কেঁপে ওঠে। তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা না গেলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানান জরুরি কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির।
মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানায়, স্পেসএক্স যখন তাদের মনুষ্যবিহীন রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ওই বিস্ফোরণ ঘটল।
আগামী রোববার ফ্যালকন-৯ নামের ওই রকেট মহাকাশে উৎক্ষেপণের কথা ছিল। রকেটটি মহাকাশ স্টেশনে জোগান নিয়ে যাবে। নাসার প্রকাশিত ফুটেজে দেখা যায়, লঞ্চ প্যাড থেকে কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গেছে। জরুরি কর্মকর্তারা ঘটনাটিকে রকেটটির কৌশলগত পরীক্ষার সময় ব্যাপক 'অগি্ন স্ফুলিঙ্গ' বলে উল্লেখ করেন।
এসএ





