[b]গাজা:[/b] ইসরাইলি জঙ্গি বিমান শুক্রবার সকালে হামাস শাসিত গাজা ভূখণ্ডে হামলা চালিয়েছে। গাজা ভূখন্ড থেকে ইহুদি রাষ্ট্রটিতে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর পাল্টা এ হামলা চালানো হলো।
ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা জানান, গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ায় হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে দু’দফা হামলা চালানো হয়েছে।
সূত্রগুলো জানায়, গাজা সিটির রাফায় দুটি অতিরিক্ত বিমান হামলা চালানো হয়েছে। এতে দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি’র এক খবরে বলা হয়, ইসরাইলের দক্ষিণাঞ্চলের একটি ফাঁকা জায়গায় গাজা ভূখন্ড থেকে দুটি রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ পাল্টা হামলা চালানো হয়।
ইসরাইলি ভূখন্ডে এ রকেট হামলায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সূত্র: এএফপি
ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল
গাজা: ইসরাইলি জঙ্গি বিমান শুক্রবার সকালে হামাস শাসিত গাজা ভূখণ্ডে হামলা চালিয়েছে। গাজা ভূখন্ড থেকে ইহুদি রাষ্ট্রটিতে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর পাল্টা এ হামলা চালানো হলো।





