পশ্চিম চীনের ইয়াংজি নদীতে নৌকা ডুবিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নৌকায় মোট ২৫ জন যাত্রী ছিল। চীনের জাতীয় গনমাধ্যম জিনহুয়াতে এ খবর জানানো হয়।

বৃস্পতিবার জিয়্ংজু প্রদেশের জাংজিয়াগ্যাং স্থানে পরীক্ষামূলকভাবে নৌকাটি যাত্রা শুরু করলে এই দূর্ঘটনা ঘটে।

নৌকাটিতে সিঙ্গাপুরের ৪ জন, ভারতের ১ জন, জাপানের ১ জন এবং মালেয়শিয়ার ১ জন এবং চীনের ১৪ জন নাগরিক মারা যান।  নৌকা ডুবির পর চীনের ৩ নাগরিককে উদ্ধার করা হয়।

ইআর