আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ সমাবেশ চলাকালে ২ দফায় বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন লোক। হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার সকালে কাবুলের দেহমাজাং সার্কেলের কাছে এ বিস্ফোরণ ঘটে। ঔ সার্কেলের কাছে বিদ্যুৎ সরবরাহ লাইন বদলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছিলো সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের হাজারো মানুষ।

কাবুলের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান ফ্রাইদুন ওবাইদি বলেছেন, তাৎক্ষণিক বিস্ফোরণের ধরন, কারন বা হামলাকারীর পরিচয় জানা যায় নি।

এফএফ