ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ লেমবোকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও ৪০ জন।
রোববার সকালে এ ভূমিকম্প আঘাত হানে। এতে এই দ্বীপের অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বীপটির উত্তরাঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পটি খুব সকালে আঘাত হানে যখন মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল।
জেড





