ইসরাইল ও ফিলিস্তিনির মধ্যে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গাজায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বাড়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ এই আহ্বান জানালো।

নিরাপত্তা পরিষদের ১৫ টি দেশ এক বিবৃতিতে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তার দিয়েছে।

গত পাঁচদিন ধরে চলা টানা ইসরাইলের বিমান হামলায় ১৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে।

ইসরাইল বলেছে তারা শনিবার গাজায় অন্তত ৯০টি রকেট হামলা চালিয়েছে।-বিবিসি।

ঢাকা, ১৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস