মাদক বিরোধী অভিযানের নামে সরকারের 'জিরো টলারেন্স নীতিতে' করা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বিগ্ন প্রকাশ করেছে জাতিসংঘ।
পাশাপাশি মাদক বিরোধী অভিযানের নামে এই নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধের আহবান জানিয়েছে সংস্থাটি।
গতকাল বুধবার সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল-হুসেইন এক বিবৃতিতে এই আহবান জানান।
সরকারের মাদক বিরোধী অভিযানের ঘোষণার পর গত ১৫ মে থেকে এ পর্যন্ত কথিত বন্দুকযুদ্ধে ১৩০ জন নিহত হয়েছে। যেটা খুবই উদ্বেগজনক প্রকাশ করে জেইদ রাদ আল-হুসেইন বলেন, প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে। কেবল মাদক বিক্রির অভিযোগে কেউ তার মানবাধিকার থেকে বঞ্চিত হতে পারে না।
১৩ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেইদ রাদ আল-হুসেইন জানান বাংলাদেশ সরকারের এই গণগ্রেফতার বাংলাদেশের মানবাধিকারকে প্রশ্নবিদ্ধ করেছে। মাদকের নাম দিয়ে এই ভাবে গণগ্রেফতার দেশের আইন এবং মানবাধিকারের পরিপন্থি।
তিনি সরকার এবং এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবৈধ এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার করার আহবান জানান।
উল্লেখ্য, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি নাকচ করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, এগুলো কোনভাবেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না। অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হলে তার জবাব দিতে গিয়ে এই হত্যাকাণ্ডগুলো ঘটছে।
জেড





