আফগানিস্তানের দক্ষিণে প্রাদেশিক পুলিশ হেডকোয়াটার্সে আত্মঘাতী হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৪জন।
আজ শনিবার সকালে হেলমন্দ পুলিশ হেডকোয়াটোর্সে এক আত্মঘাতী পুলিশের পোশাক পড়ে এই হামলা চালায়।
হেলমন্দ পুলিশ প্রধানের মুখপাত্র ফরিদ আহমেদ ওবায়দির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও একজন সেনা সদস্য রয়েছেন।
পুলিশ হেডকোয়াটোর্সে হামলার ঘটনা এমন একটি সময়ে ঘটলো, যখন এ বছরের শেষেই আফগানিস্তান থেকে বিদেশি সৈন্যদের চলে যাওয়ার কথা রয়েছে।
একে





