বিএসএফ সদস্যরা বাংলাদেশের রাজশাহী সীমান্তে প্রবেশ করে ‘বাহাদুরি’ দেখিয়েছে৷ এতে বিজিবি বাধ্য হয়েই গুলি করেছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন৷
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজশাহীর চারঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলি এবং এক বিএসএফ সদস্যের নিহত হওয়ার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যেসব তথ্য দিচ্ছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই ঘটনার জন্য তিনি বিএসএফকেই দায় দিয়েছেন৷
শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১ টায় জার্মানির রাজধানী বার্লিনে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন।
আব্দুল মোমেন৷ বলেন, “তারাই (বিএসএফ) আমাদের এখানে এসেছে এবং এসে তারা বাহাদুরিও করেছে৷ আমাদের ছেলেদের (বিজিবি) তাদের লাস্ট জব হিসেবে বাধ্য হয়ে গুলি করতে হয়েছে।”
এই বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন, “এটা ওয়ান ইনসিডেন্ট (একটা ঘটনা। একটা ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটেছে।”
গত দশ বছরে ৩০০ এর বেশি বাংলাদেশি বিএসএফের গুলিতে মারা গেছে।
এমন তথ্যের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে বিএসএফ বছরে অনেকজনকে মেরে ফেলত আমরা তখন কেবল দু:খ করেছি৷ কিন্তু গতবছর মাত্র তিনজনকে মেরে ফেলেছে।
একজনের মৃত্যুও অনাকাঙ্খিত উল্লেখ করে তিনি বলেন, আমরা আগে কখনও মামলা করিনি। ভারত এখন নতুন করে করেছে। কোনো ‘পন্ডিতও’ আমাদেরকে আগে মামলা করার কথা বলেননি।
আগামীতে বাংলাদেশও এই পথে হাটতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
এমবি





