হঠাৎ করে শুক্রবার আফগানিস্তান গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। চার দিনের অঘোষিত সফরে শুক্রবার সকালে তিনি কাবুলের রাষ্ট্রপতি ভবনে পৌছেন। নির্বাচনের পর পশ্চিমা দেশ গুলোর মধ্যে তিনিই প্রথম আফগান সফরে গেলেন।

এ সফরে তিনি নবনির্বাচিত আফগান প্রেসিডেন্ট আফগান ঘানীর সাথে শুক্রবার সকালে তিনি বেঠকে বসেছেন। এরপর তিনি সাবেক বিরোধী নেতা ও বর্তমান প্রধান নির্বাহি আব্দুল্লাহ আব্দুল্লাহ'র সাথেও বেঠক করবেন।

গত নির্বাচনে আফগান ঘানীর সাথে বিরোধী দলীয় নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ'র সমঝতার ফলে রাজনৈতিক সংকট কাটানোর পথে অনেকটা এগিয়েছে আফগানরা।

উল্লেখ্য যে, আমেরিকার পর যুক্তরাজ্য সবচেয়ে বেশি সৈন্য পাঠিয়েছে আফগানিস্তানে। এ পর্যন্ত ৪৫০ জন ব্রিটিশ সৈন্য মারা গেছে আফগানিস্তানে। তাই ক্ষমতা পরিবর্তনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ সফর সবার কাছেই গুরুত্বপূর্ণ। সূএ: সিএনএন

 

ইআর