অস্ট্রেলিয়ার মেলবোর্নে কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (সিবিএ) এক শাখায় এক ব‌্যক্তি আগুন দেওয়ার পর ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভিক্টোরিয়া রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার এক ব্যক্তি ওই ব্যাংক শাখায় আগুন লাগিয়ে দেয়। তাকেও গুরুতর আহত অবস্থায় পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেলবোর্নের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা থেকে ২৩ কিলোমিটার দূরে কমনওয়েথ ব্যাংকের ওই শাখায় আগুন লাগার পর ভবনটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়।

ভিক্টোরিয়া অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ছোট শিশু থেকে অশীতিপর বৃদ্ধও রয়েছে। হাসপাতালে ভর্তি ছয়জনের অবস্থা সঙ্কটজনক। শুক্রবার ওই শাখাটি বন্ধ থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়া।

জেড