ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সফলভাবে প্রোস্টেট অপারেশন সম্পন্ন হয়েছে। তেহরানের একটি সরকারি হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়েছে।

সোমবার এ অপারেশন করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো।

এটি একটি সাধারণ অস্ত্রোপচার এবং এতে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানানো হয়েছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ০৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ