কুকুরও মেয়র হতে পারে বৈকি! মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ১১টি প্রার্থীর মধ্যে। কয়েকটি কুকুর এবং আরও ৫টি প্রাণীর সঙ্গে কুকুরটিকে ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হতে হয়েছে। ঘোড়া, গাধা, বিড়াল, নেকড়ে এবং এমনকি শজারুর মতো প্রতিযোগীদের হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছে ব্লাডহাউন্ড জাতের তীব্র ঘ্রাণশক্তিসম্পন্ন ও অনুসন্ধানের কাজে ব্যবহৃত পা কেটল নামের এ কুকুরটি। ৩ পাবিশিষ্ট বিদায়ী বিড়াল মেয়র ওয়াল্টারের স্থলাভিষিক্ত হচ্ছে। আর, বিড়ালটি এবার অবসর নিচ্ছে।
মজার এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ছোট একটি শহরতলি ডিভাইডে।
এদিকে এই ১১ প্রার্থীর পক্ষে মোট ভোট পড়েছে ১২ হাজার ৯১টি।
কুকুরটি পেয়েছে ২ হাজার ৩৮৭ ভোট। দ্বিতীয় স্থানে থাকা কেইনি নামের একটি নেকড়ে ৫৫ ভোট কেম পেয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছে। ভোটের ফলাফলে তৃতীয় স্থানে থাকা বাস্টার নামের বিড়ালটি ১ হাজার ৭৯০ ভোট পেয়ে ভাইসরয় নির্বাচিত হয়েছে।
ব্যতিক্রমী এ খবরটি দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
ডিভাইড শহরতলিতে কোন মানুষ মেয়র নেই। তাই দাতব্য প্রতিষ্ঠান টেলার কাউন্টি রিজিওনাল এনিমেল শেল্টার তহবিল সংগ্রহে অনানুষ্ঠানিকভাবেই অনলাইন মেয়র নির্বাচন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিটি ভোট থেকে দাতব্য প্রতিষ্ঠানটি ১ ডলার তহবিল সংগ্রহ করে। সে হিসেবে এ ভোটে ১২ হাজার ৯১ ডলার তহবিলে জমা পড়েছে। এদিকে এ সপ্তাহের শেষদিকে মেয়র পা কেটলের অভিষেক হচ্ছে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
কুকুর মেয়র নির্বাচিত, অবসরে বিড়াল মেয়র...
কুকুরও মেয়র হতে পারে বৈকি! মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ১১টি প্রার্থীর মধ্যে। কয়েকটি কুকুর এবং আরও ৫টি প্রাণীর সঙ্গে কুকুরটিকে ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হতে হয়েছে। ঘোড়া, গাধা, বিড়াল, নেকড়ে এবং এমনকি শজারুর





