পাকিস্তানের ভেতরে তালেবানের কথিত আস্তানায় হামলার কর্তৃত্ব দেশটির সেনা কমান্ডারদের দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক কৌশলগত নীতির আওতায় এ কর্তৃত্ব দেয়া হয়।

হোয়াইট হাউজ জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানে তালেবানের গোপন আস্তানায় হামলার কর্তৃত্ব মার্কিন সেনা কর্মকর্তাদের দেয়া হয়েছে। 

এদিকে এ কৌশলগত নীতির আওতায় পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত এলাকায় সম্প্রতি ড্রোন হামলা বাড়িয়েছে আমেরিকা।

এমআর