কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আফগানিস্তান সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার রাতে প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজে চড়ে তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আফগানিস্তান সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার রাতে প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজে চড়ে তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওবামা দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি বাগারাম পরিদর্শন করবেন। এছাড়া, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই অথবা দেশটির কোনো কর্মকর্তার সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা। [b]ঢাকা, ২৫মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]