ভারতের আলোচিত সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। তবে, সুব্রত রায়ের ছেলে সীমান্ত জানিয়েছেন, গ্রেফতার নয়, আইন মেনে তার বাবা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। খবর এনডিটিভির।
উল্লেখ্য, বিনিয়োগকারীদের অর্থ ফেরত সংক্রান্ত একটি মামলায় আদালতে অনুপস্থিতির কারণে সুপ্রিম কোর্ট তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল।
আদালত গ্রেফতারি পরোয়ানা স্থগিতের আবেদন বাতিল করে দেয়ায়, ৪ মার্চ পর্যন্ত কারাগারে কাটাতে হবে সুব্রতকে।
সুব্রতপুত্র সীমান্ত রায় দিল্লিতে সাংবাদিকদের জানান, "সাহারা প্রধান তার মায়ের অসুস্থতার ব্যাপারে খুব উদ্বিগ্ন। কারণ তার মায়ের (দাদির) অবস্থা খুবই সঙ্গীন। এজন্যই তিনি (তার বাবা সুব্রত) গ্রেফতারি পরোয়ানা বাতিলের ব্যাপারে আশাবাদী ছিলেন।"
এর আগে পুলিশ জানিয়েছিল, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তারা গ্রেফতারি পরোয়ানা নিয়ে সুব্রতের বাড়িতে গিয়ে তাকে পাননি। তবে, পালিয়ে থাকার ব্যাপারটি অস্বীকার করেছেন সুব্রত রায়। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় ছয়জন পুলিশ সদস্য সুব্রত রায়কে তার বাড়িতে দুই ঘণ্টা ধরে খুঁজে বেড়ায়। এ সময় বাড়িতে তার ৯২ বছর বয়সী মায়ের চারপাশে ডাক্তার ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মায়ের অসুস্থতাকেই আদালতে অনুপস্থিতির কারণ হিসেবে উল্লেখ করেন সাহারা প্রধান।
ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা 'সেবি' সুব্রত রায়সহ সাহারা গ্রুপের চার পরিচালকের বিরুদ্ধে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর প্রায় ১৯ হাজার কোটি রুপি মেরে দেয়ার অভিযোগ আনে। এসব বিনিয়োগকারী সাহারা গ্রুপের দুটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের আগস্টে বিনিয়োগকারীদের অর্থ সুদে-আসলে ফেরত দেয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
এদিকে, সাহারা জানিয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সাহারা। ইতোমধ্যে এর এক অংশ ফেরত দেয়া হয়েছে বলেও জানায় সাহারা। কিন্তু সাহারার এ দাবি ভূয়া বলে অভিযোগ করেছে 'সেবি'। বাজার নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, সাহারা গ্রুপ এখনো পর্যন্ত কোনো অর্থ বিনিয়োগকারীদেরকে ফেরত দেয়নি। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
আন্তর্জাতিক
গেফতার হলেন সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়
ভারতের আলোচিত সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। তবে, সুব্রত রায়ের ছেলে সীমান্ত জানিয়েছেন, গ্রেফতার নয়, আইন মেনে তার বাবা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। খবর এনডিটিভির।





