কেনাকাটা করার উৎসবে যোগ দিতে এবং বিয়ের জন্য স্বামী খুঁজে পেতে অভিনব পন্থা ব্যবহার করছে রাশিয়ার তরুণীরা। আর এজন্য পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে রাস্তায় নামছে তারা!
মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বাস পরে রাস্তায় বিভিন্ন গাড়ি থামিয়ে পোশাক কেনার জন্য অর্থ চাইছে রাশিয়ার কাজার শহরের ওই তরুণীরা।
আর এসবই তারা করছে স্থানীয়ভাবে আয়োজিত একটি কর্মশালার অংশ হিসেবে। এই কর্মশালায় তরুণীদের স্বামী খোঁজার বিভিন্ন পদ্ধতি শেখানো হয় এবং প্রশিক্ষণের অংশ হিসেবে অন্তর্বাস পরে রাস্তায় নেমে গাড়ি থামিয়ে টাকা রোজগার করতে বলা হয়।
মোবাইল ফোনে ধারণ করা এক ভিডিওচিত্রে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেক মোটরগাড়ির আরোহীদের কাছে পোশাক কেনার জন্য ১০০ রুবল করে চাইছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ১২২ টাকা।
ভিডিও ধারণকারী ব্যক্তিকে একজন অন্তর্বাস পরিহিত তরুণী বলেন, ‘আপনার কাছে কি একটি টি-শার্ট কেনার জন্য ১০০ রুবল আছে? আমরা নিঝনি নভগরোদ শহরে যাব। এটি একটি অনুরোধ, আমাদের সাহায্য করুন।’
মোট সাতজন তরুণী এই কাজ শুরু করেছে। কেনাকাটা করার জন্য অর্থ সংগ্রহ করতে পোশাক খোলা বা স্ট্রিপিং করছে তারা।
অদ্ভুত এই ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য জানায়।
ওই কর্মশালায় নারীদের বিয়ের জন্য কেমন আচরণ করা উচিত তা শেখানো হচ্ছে।
শুধু তাই নয়, এই তিন দিনব্যাপী ওই কর্মশালায় অংশ নিতে এই তরুণীদের গুনতে হয়েছে পুরো ২৫ হাজার রুবল বা ৩০ হাজার ৪১৫ টাকা।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশ সমালোচনার মুখে পড়েছে অংশ নেওয়া তরুণীরা।
একজন ইন্টারনেট ব্যবহারকারী এই তরুণীদের মেধাশূন্য নির্বোধ বলে মন্তব্য করেছেন।
এফএফ





