ইরাকে অপহরণের শিকার ৪৬ জন নার্সকে মুক্ত করে দিয়েছে সুন্নী বিদ্রোহী ইসলামিক স্টেক অব ইরাক এন্ড লেভান্ট (আইএসআইএল)। একইসাথে তাদেরকে ভারতে পাঠানোরও ব্যব্স্থা করা হয়েছে। খবর এনডিটিভি'র।
শুক্রবার সকালে ভারতের কেরালা রাজ্য সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। একটি বিশেষ বিমানে করে খুব শীঘ্রই তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে। এদের সকলের বাড়িই কেরাল রাজ্যে।
তারা এখন কুর্দিস্তানের রাজধানী ইরবিলের বিমান বন্দরে আছেন। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। শুক্রবার সকালে মুক্ত নার্সরা কেরলে তাদের পরিবারের সঙ্গে টেলিফোনে কথাও বলেন।
তবে তারা কীভাবে ছাড়া পেলেন এ ব্যাপারে কোনোকিছুই জানাতে চাননি কেরলের মুখ্যমন্ত্রী।
এই নার্সরা এতদিন তিকরিতে আইএসআইএল-এর হাতে বন্দি ছিলেন। ভারতের বিভিন্ন গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছিলো, আইএসআইএল-এর যোদ্ধারা তাদেরকে দুটি বাসে করে তিকরিত থেকে ৬০ কিলোমিটার দূরে মসুলে সরিয়ে নিয়েছে। মসুল শহরটি আগেই দখল করে নিয়েছিলো আইএসআইএল।তারপরই শুক্রবার সকালে এ ঘোষণা আসলো।
নার্সদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে একটি শক্তিশালী টিম কাজ করছিলো। সূত্র: এনডিটিভি
ঢাকা, ০৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





