মা-মেয়েকে গাড়ি থেকে তুলে নিয়ে রাস্তার পাশে গণধর্ষণের ঘটনায় আপত্তিকর মন্তব্য করায় ভারতের উত্তর প্রদেশের এক মন্ত্রীর বিরুদ্ধে পুলিশকে মামলা নিতে বলেছে দেশটির সুপ্রিম কোর্ট।
ধর্ষিতা ওই কিশোরীর পিটিশনের শুনানিতে এই আদেশ দেয় সুপ্রিম কোর্ট। এ খবর দিয়েছে এনডিটিভি।
এনডিটিভির খবরে বলা হয়, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে ২৯ জুলাই রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ওই ১৩ বছরের কিশোরী নইদা এলাকা থেকে জাতীয় মহাসড়ক দিয়ে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলীয় শহর শাহজাহানপুরে যাচ্ছিল।
পথে বুলান্ডশার এলায় একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে পরিবারের পুরুষ সদস্যদের বেঁধে রেখে ওই কিশোরী ও তার মাকে (৩৭) অস্ত্রের মুখে জিম্মি করে রাস্তার পাশে গণধর্ষণ করে।
এ মাসের প্রথম দিকে ধর্ষিতা মা-মেয়ের পরিবারকে সান্ত্বনা দিতে ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের সঙ্গে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা এবং জোট সরকারের মন্ত্রী আজম খানও যান।
সেখানে তিনি ওই ঘটনাকে বিরোধী দলের ষড়যন্ত্র বলে অবিহিত করেন। তিনি আরো বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে তারা এটি করেছে।
প্রকৃত দোষীদের আড়াল করতেই মন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন অভিযোগ করে শেষ পর্যন্ত ওই কিশোরী সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন। একইসঙ্গে অপরাধীদের ধরতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের সহযোগিতা কামনা করে তিনি।
আদালত তার পিটিশন আমলে নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য মন্ত্রীর বিরুদ্ধে মামলা নেয়ার আদেশ দেয়। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ আগস্ট ধার্য করা হয়।
এফএফ





