আর লুকোছাপা নয়, এবার খোলাখুলি ভারতকে হুমকি দিল চীন৷ অবিলম্বে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ বন্ধ না করলে, বন্ধু পাকিস্তানকেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করার হুমকি দিল বেইজিং, খবরটি জানিয়েছে চীনা মিডিয়া৷

বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা বেইজিং ছুঁয়ে ফেলায় চীন বেশ ক্ষুব্ধ। তারা যেকোনো মূল্যে ভারতের পরমাণু গবেষণা দমিয়ে দিতে চায়৷ আর তাই চীনা মিডিয়াকে সামনে রেখে একের পর এক তোপ দাগছে বেইজিং৷

চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম নিয়ে জাতিসঙ্ঘ কোনো আপত্তি করেনি, সেটা বেশ ভালো কথা৷ আশা করা যায়, পাকিস্তানও তাদের আইসিবিএমের পাল্লা বাড়ালেও তারা আপত্তি করবে না৷

চীন একইসঙ্গে পাকিস্তানকে প্রত্যক্ষভাবে সমর্থন দেয়ারও ইঙ্গিত দেয়া হয়েছে ওই প্রতিবেদনে৷ গ্লোবাল টাইমসকে হাতিয়ার করে চীন এর আগেও নানা কূটনৈতিক সিদ্ধান্তের কথা জানিয়েছে৷ ওই সম্পাদকীয়তে পাকিস্তানকেও ভারতের সমান পরমাণু শক্তিধর দেশ হিসাবে উল্লেখ করা হয়েছে৷

যদিও প্রকাশ্যে চীন দাবি করছে, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র নিয়ে তাদের বিশেষ কোনো মাথাব্যথা নেই৷ ওই সম্পাদকীয়তেই প্রকাশিত হয়েছে, ভারত বহুদূর এগিয়ে গেলে চীনও চুপ করে বসে থাকবে না৷ ভারতের যেকোনো চালাকি ইন্দো-সিনো সম্পর্কে প্রভাব ফেলতে পারে৷

চীনদূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও পরমাণু অস্ত্র তৈরি করে জাতিসঙ্ঘের নিয়মবিধি ভঙ্গ করেছে বলেও অভিযোগ বেইজিংয়ের৷ গত সোমবার অগ্নি ৪ ও তারও আগে অগ্নি ৫-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত৷

যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার কিলোমিটার পাল্লার ওই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ইউরোপ বা চীনে আঘাত হানতে সমর্থ৷

মাহমুদ