ফিলিপাইনে গত আট মাসে এক লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এ অবস্থায় দেশটি ‘জাতীয় ডেঙ্গু সতর্কতা’ জারি করেছে। খবর সিএনএন'র।

দেশের চারটি অঞ্চলে মহামারী ঘোষণা করা হয়েছে। এগুলো হলো, মিমারোপ, পশ্চিম ভিসায়াস, কেন্দ্রীয় ভিসায়াস এবং উত্তর মিন্দানাও। এ অঞ্চলগুলোতে ২০ মিলিয়নেরও বেশি লোক বসবাস করছে, যা ফিলিপাইনের জনসংখ্যার প্রায় ২০%।

সিএনএন ফিলিপাইনের রিপোর্টে বলা হয়, স্বাস্থ্য কর্মকর্তারা অন্যান্য অঞ্চলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যার মধ্যে রয়েছে ফিলিপিনো রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তের নিজ প্রদেশ দাভায়োও। তবে কর্মকর্তারা বলছে, ডেঙ্গু এখনও জাতীয় মহামারী হয়নি। সমস্যাটি এখনও "স্থানীয়" মহামারী পর্যায়ে আছে।

ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাল সংক্রমণ। ডেঙ্গু জ্বরের উপসর্গের মধ্যে রয়েছে, তীব্র মাথা ব্যাথা, পেশী এবং জয়েন্টে ব্যাথা, জ্বর এবং পুরো শরীরে র‌্যাশ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুসারে, বিশ্বব্যাপী প্রতি বছর ডেঙ্গু সংক্রামিত প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে আনুমানিক পাঁচ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং এদের সাড়ে ১২ হাজার জন মারা যায়।

বিশ মিলিয়নেরও বেশি লোক বসবাস করছে এ অঞ্চলগুলোতে । স্বাস্থ্য কর্মকর্তারা দুর্গত অঞ্চল পরিদর্শন করেছেন। তবে তারা বলছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ফিলিপাইনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হলো মশার প্রজনন স্থানগুলি ধ্বংস করা, মশা নিরোধকের ব্যবহার এবং রোগের প্রাথমিক লক্ষণ দেখা দেয়ার পরপরই ডাক্তারের পরামর্শ নেয়া।

এএস