হংকংয়ে গণতন্ত্রকামীদের বিক্ষোভে এক ব্যক্তির ছুরি হামলায় চার জন আহত হয়েছে। গতকাল রবিবার তাইকু জেলার সিটিপ্লাজায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের কানের কিছু অংশ কামড়ে কেটে নিয়েছে পুরুষ ওই হামলাকারী। ঘটনাস্থল থেকে হংকং পুলিশ তাকে আটক করেছে।
ঘটনাস্থলের ছবিতে আহত বিক্ষোভকারীদেরকে রক্তাক্ত অবস্থায় দেখা যায় এবং একটি ছুরিও পড়ে থাকতে দেখা গেছে।
বিক্ষোভকারীরা হামলাকারীর ওপর চড়াও হয়ে তাকেও মারধর করেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, আহতদের মধ্যে স্থানীয় কাউন্সিলর অ্যান্ড্রিউ চিউ কা-ইন রয়েছেন।
তার কান কেটে গেছে। অপর এক আহত নারী বলেন, বোন ও স্বামীর সঙ্গে হামলাকারীর বাকবিতণ্ডার পর ছুরি বের করে হামলা চালায় সে।
এএস





