সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বৃহস্পতিবার যুক্তরাজ্যের সঙ্গে থাকার জন্য স্কটল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও স্কটল্যান্ডের প্রতি একই আহ্বান জানান।

বিবিসি নিউজলাইট প্রোগ্রামে হিলারী বলেন, সেপ্টেম্বরের গণভোটের মাধ্যমে ‘আপনাদের স্কটল্যান্ড হারানো আমি অপছন্দ করব।’

তিনি আরো বলেন, ‘আমি আশা করছি যে এমনটা হবে না । তবে স্কটল্যান্ডে আমার কোন ভোট নেই।’

হিলারী বলেন, ‘আমি মনে করি যে এটা উভয়পক্ষের জন্যই ক্ষতিকর হবে। কিন্তু তারপরও বলবো এ ক্ষেত্রে আমার কোন ভোট নেই।’

১৮ সেপ্টেম্বরের গণভোটকে সামনে রেখে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন যে ব্রিটেনের সঙ্গে থেকে গেলে স্কটল্যান্ডের জন্য মঙ্গলজনক হবে। সূত্র: বিএসএস

ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ