মহান মুক্তিযুদ্ধে সমর্থন জানানোর জন্য বাবা ওয়ারিস মীরকে দেয়া বাংলাদেশের পদক ও সম্মাননা ফেরত দেবে পাকিস্তানের সিনিয়র টিভি উপস্থাপক এবং সাংবাদিক হামিদ মীর। বৃহস্পতিবার নিজের এক টিভি শোতে এ ঘোষণা দেন হামিদ মীর। খবর জিও টিভির।
টিভি শো ক্যাপিটাল টকে হামিদ মীর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্রম অবনতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দায়ী করেন। তিনি সম্মাননা জানানোর ঘটনাকে পাকিস্তানিদের সঙ্গে এক প্রকারের 'ছলনা' ছিল বলে অভিযোগ করেন।
১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে অবস্থান প্রকাশের কৃতজ্ঞতা স্বরূপ ২০১৩ সালে ওয়ারিসসহ পাঁচ পাকিস্তানিকে সম্মাননা জানায় বাংলাদেশ সরকার। বাবাকে দেয়া সেই সম্মাননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে হামিদ মির নিজেই গ্রহণ করেন।
এমএনজে





