সিরিয়ার সেনাবাহিনীর একটি জেট বিমান রোববার ভূপাতিত করেছে তুরস্ক সরকারের সেনাবাহিনী। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আকাশসীমা লঙ্ঘন করায় তুরস্কের এফ-১৬ জেট বিমান গুলি করে ভূপাতিত করে সিরিয়ার জেট বিমানকে। 
একটি সীমান্ত এলাকায় বিমানটি ভূপাতিত করা হয়। সীমান্তটি নিয়ন্ত্রণের জন্য ঐ এলাকায় সিরিয়ার সরকারি বাহিনী এবং বিদ্রোহীরা যুদ্ধে লিপ্ত রয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হওয়ার পর হাজার হাজার মানুষ দেশটি ছেড়ে পালিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছে। সংঘাত শুরুর পর ১ লাখেরও বেশি মানুষ সিরিয়ায় নিহত হয়েছে।  
জাতিসংঘের হিসেব অনুসারে, গৃহযুদ্ধের কারণে ৬০ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে ২০ লাখ ৫০ হাজার মানুষ নিবন্ধিত শরণার্থী। জর্ডান এবং তুরস্কের পর সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে লেবাননে। সূত্র: বিবিসি, টুডেস জামান
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]