পূর্ব ইউরোপে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সৈন্য মোতায়েন করবে মিত্র দেশে।

ন্যাটোর মিত্র কোনো দেশ রাশিয়ার হামলার শিকার হলে যাতে ন্যাটো বাহিনী দ্রুত সেখানে মোতায়েন করা যায়, সে লক্ষ্যে শুক্রবার যুক্তরাজ্যের ওয়েলসে ন্যাটোর ২৬তম সম্মেলনে এ সংক্রান্ত ঐক্যমতে পৌঁছান জোটভুক্ত নেতারা।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল অ্যান্ডার্স ফগ রাজমুজেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ন্যাটো বাহিনীর নতুন ইউনিট এগিয়ে যাওয়ার বিষয়ে পরিস্কার বার্তা পেয়েছে।

আপনার মনে রাখা উচিত, জোটের একজনকে আক্রমণ করা মানে জোটের সব সদস্যকে আক্রমণ করা।

দুদিনের সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো উপস্থিত থাকবেন। এতে করে ইউক্রেন ইস্যুই বেশ গুরুত্ব পাবে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর