সম্প্রতি ডেনিশ সরকার এর আমন্ত্রণে ডেনমার্ক পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিএনপির প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

(১৬ এপ্রিল বৃহস্পতিবার) ডেনমার্ক পররাষ্ট্র মন্ত্রনালয়ের এশিয়া ডেস্ক এর প্রধান লার্স সরেন্সেন এবং উপ-প্রধান অদ্দ সিন্দিং এর সাথে অনুষ্টিত বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত দেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান।

কোপেনহেগেন এ অনুষ্টিত বৈঠক আরো অংশ নেন ডেনমার্ক বি এন পি এর সভাপতি জনাব মনির আহমেদ, সাধারণ সম্পাধক ওমর ফারুক, সহ সভাপতি বেলায়েত বাবুল, সাংগঠনিক শাজাহান, যুগ্ম সম্পাদক আরিফ তালুকদার, আইন সম্পাদক সরোয়ার খান এবং মুভমেন্ট ফর ডেমোক্রেসি এর সভাপতি সোহেল আহমেদ।

বৈঠকে বাংলাদেশ এর সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ডেনমার্ক সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্ধেগ ও অসন্তোষ প্রকাশ করার সাথে সাথে বর্তমান সিটি কর্পোরেশন নির্বাচনে বি এন পি অংশগ্রহণ করার জন্য ধনবাদ জানান।

বিএনপি প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশে হত্যা, গুম, নির্যাতন , মামলা-হামলা সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয় গুলো তথ্য উপাত্তসহ সহ তুলে ধরা হয়। এছাড়াও বাংলাদেশ এর উন্নয়নে ডেনিশ সরকার ও জনগনের সহায়তার জন্য বি এন পি আর পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়।

এমএইচ