সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানোর বিষয়ে আবারো সতর্ক করে দিয়েছে দেশটির সরকার। কোনো মহিলাচালক গাড়ি চালাতে চাইলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানানো হয়।
দেশটিতে শনিবার অনলাইনে গাড়ি চালানোর অধিকার নিয়ে প্রচারণা তুঙ্গে ওঠার মুহূর্তে এ সতর্কতা জানাল সৌদি সরকার।
অক্টোবর মাসের শুরুতে অনলাইন কর্মীরা জানায়, সোসাল মিডিয়ায় প্রচারণার মাধ্যমে গাড়ি চালানোর অধিকার আদায়ে তারা এক হচ্ছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যারা যেকোনো প্রক্রিয়ায় অনিয়ম করবে কিংবা বিশৃঙ্খলা করতে চাইবে তাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেয়া হবে।’ অনলাইনকর্মীরা দাবি করছে, মহিলাদের গাড়ি চালানো আইন বিরোধী নয়।
ইআর





