রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের কেন্দ্রস্থলে অবস্থানরত বাহিনীকে ‘পূর্ণ রণসতর্কাবস্থায়’ থাকার নির্দেশ দিয়েছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী শনিবার একথা জানান।
ক্রেমলিনের পক্ষ থেকে ইউক্রেন সীমান্তে সামরিক উপস্থিতি বাড়ানোর কথা নিশ্চিত করার একদিন পর এ নির্দেশ দেয়া হলো।
রুশ বার্তা সংস্থাগুলো প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর উদ্ধৃতি দিয়ে জানায়, ‘তার (পুতিনের) নির্দেশ অনুযায়ী মস্কোর স্থানীয় সময় সকাল ১১টা থেকে কেন্দ্রীয় সামরিক এলাকার সৈন্যদের এবং এর ভূ-খণ্ডের সেনাদল ও সামরিক ইউনিটগুলোকে পূর্ণ রণসতর্কাবস্থায় রাখা হয়েছে।’ সূত্র: এএফপি।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।





