দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসনের মাধ্যমে বরখাস্ত হওয়ায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে দেশটির সরকার পন্থীদের মধ্যে। বিক্ষোভে এরই মধ্যে রাজপথ দখল করে নিয়েছে তারা।

শুক্রবার অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট বরখাস্ত হওয়ায় আদালতের বাহিরে অবস্থানরত সরকার পন্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় পুলিশের সাথে। এই সংঘর্ষে অন্তত দুই জন আহত হয় এবং একাধিক প্রতিবাদকারীকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদকারীদের একটাই দাবী এই রায় ষড়যন্ত্রমূলক প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে নামানোর জন্য। তারা এই রায় কোনভাবেই মেনে নিবে না বলে জানায় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।

প্রেসিডেন্ট পন্থীদের এই উত্তেজনায় দেশটির আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়। দেশে যেকোনো প্রকার নৈরাজ্য সৃষ্টিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ারও আদেশ দেয় এই মন্ত্রনালয়।

উল্লেখ্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে তাকে অভিশংসনের মাধ্যমে বরখাস্ত করা হয় এবং তাদের সাংবিধানিক আদালত থেকে এই রায় দেয়া হয়।