ভোট দিতে না পারায় উত্তর প্রদেশের এক যুবক পোলিং বুথের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। ভোটার তালিকায় তার নাম ছিল না। আজ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আওলা লোকসভা কেন্দ্রে।
২৫ বছর বয়সের হরি সিং আজ সকালে দেবচরার রামভরোসে লাল ইন্টর কলেজের বুথে ভোট দিতে গিয়েছিলেন। ভোট দিতে যাওয়ার আগেই বুথের পাশের বরেলি-বদায়ু মার্গে নেশাগ্রস্ত অবস্থায় তিনি ঝামেলাও করেন। ভোট দেয়ার জন্য চার বার লাইনে দাঁড়ালেও ভোটার তালিকায় নাম না থাকায় তিনি ভোট দিতে পারেননি। ভোটার কার্ড থাকা সত্ত্বেও প্রতিবারই তাকে ফিরিয়ে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন বছর ২৫-এর ওই যুবক।
হরি সিংয়ের স্ত্রী জানিয়েছেন, ভোট দিতে না পারায় তিনি যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। বাড়ি থেকে কেরোসিন তেলে নিয়ে গিয়ে বুথের সামনে শরীরে আগুন লাগিয়ে দেন। জেলা মুখ্য চিকিৎসা আধিকারিক (সিএমও) বিজয় যাদব জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় হরিকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
অবশ্য জেলা প্রশাসন বলেছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিলেন হরি। তাই রাগের মাথায় আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানানো হয়েছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ভোট দিতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা
ভোট দিতে না পারায় উত্তর প্রদেশের এক যুবক পোলিং বুথের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। ভোটার তালিকায় তার নাম ছিল না। আজ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আওলা লোকসভা কেন্দ্রে।





