ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর পরই নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে তার লিখিত শুভেচ্ছা বার্তাটি মোদির হাতে পৌঁছে দেন বিজেপির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি বিজে জলি। এ বার্তা পেয়ে তারেক রহমানকে তার দল ও সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন এবং তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান মোদি। বিজে জলি টেলিফোনে তারেক রহমানের ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবিরকে এ তথ্য জানান। তারেক রহমানকে তার বার্তায় ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন,আপনার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ-ভারত এবং বিএনপি-বিজেপির পারস্পরিক সম্পর্ক অতীতের চেয়েও জোরদার হবে। সার্কের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আপনি এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে আমি প্রত্যাশা করি। আপনার মাধ্যমে দুই দেশ ও দুই দলের মধ্যে সম্পর্কের এক নতুন দিগন্তের সূচনা হবে। তারেক রহমান আশা প্রকাশ করেন,নতুন প্রধানমন্ত্রী মোদি অতীতের সম্পর্কের সীমাবদ্ধতাগুলো দূর করে বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন। এতে সংখ্যাধিক্য জনগণের নেতিবাচক মনোভাবের পরিবর্তন ঘটবে। ভারত হয়ে উঠবে বাংলাদেশের সর্বসাধারণের সবচেয়ে ঘনিষ্ট বন্ধুরাষ্ট্র। একদেশদর্শী ভূমিকার অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। [b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]
তারেককে আমন্ত্রণ জানিয়েছেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর পরই নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে তার লিখিত শুভেচ্ছা বার্তাটি মোদির হাতে পৌঁছে দেন বিজেপির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি বিজে জলি
‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে পিএম-দক্ষ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা ও বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না করার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কটাক্ষ করেছেন দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ৬ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)।
পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করছেন মোদি : মমতা
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গ্রেপ্তারের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।
মোদিকে হিটলার-মুসোলিনির পরিণতি স্মরণ করিয়ে ধ্রুব রাঠির হুঁশিয়ারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাড়ি থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটকের নামে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার ও মুসোলিনির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এই ইউটিউবার।
‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।















