ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি’র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। লোকসভা নির্বাচনে সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্তের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তিনি। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেলিব্রেটি প্রার্থী খুঁজছে বিজেপি। উত্তর-মধ্য মুম্বাইয়ের কেন্দ্রের সংসদ সদস্য প্রিয়া দত্তের বিরুদ্ধে এ প্রার্থীর সন্ধান করছে দলটি। প্রীতির দূরসম্পর্কের আত্মীয় বিজেপি নেতা রাজীব প্রসাদ রুড। এ রুডই প্রীতিকে বিজেপি’র পক্ষে প্রার্থী হওয়ার অনুরোধ জানান। এ প্রস্তাব ফেরাননি তিনি। প্রীতি প্রাথমিকভাবেই রাজী হয়েছেন বলে সুত্র জানায়।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ
[/b]
আন্তর্জাতিক
লোকসভায় প্রার্থী অভিনেত্রী প্রীতি