গাজা সংঘাত অবসানের দাবিতে ইহুদিবাদী ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় সেদরত শহরে শত শত মানুষ বিক্ষোভ করেছেন।
শনিবার শেষ বেলায় তারা গাজা শহরের সীমান্তে জড়ো হন এবং ইসরাইলের যুদ্ধবাজ সরকারকে শান্তিপূর্ণ উপায়ে ও কূটনৈতিকভাবে গাজা সমস্যা সমাধানের আহ্বান জানান।
বিক্ষোভকারীরা হাতে টর্চ নিয়ে সমাবেশে যোগ দেন এবং ইহুদিবাদী ইসরাইল সরকার তাদের দাবি উপেক্ষা করছে বলে অভিযোগ করেন। এ ছাড়া, তারা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। বিক্ষোভকারীরা বলেন, গাজা সমস্যা সমাধানের জন্য সরকারকে অবশ্যই ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনায় বসতে হবে।
গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তির বাস্তবায়ন ও খুঁটিনাটি নিয়ে যখন মিশরের রাজধানী কায়রোয় ফিলিস্তিন ও ইসরাইলি প্রতিনিধিদল পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছেন তখন ইসরাইলিরা এই বিক্ষোভ করলেন। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





