আমেরিকা গত ৬৬ বছরে সবচেয়ে বেশি অর্থনৈতিক সহায়তা দিয়েছে ভারতকে। একই সময়ে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়েছে ইহুদিবাদী ইসরাইলকে।
মার্কিন সরকারর সাহায্য সংস্থা 'ইউএসএইড' এর দেয়া তথ্য থেকে এ কথা জানা গেছে।
১৯৪৬ সাল থেকে ১৯১২ পর্যন্ত এ সহায়তা দেয়া হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে।
প্রকাশিত এ তথ্যে উঠে এসেছে যে ৬৬ বছরে আমেরিকার কাছ থেকে ভারত ৬৫.১ বিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা পেয়েছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরাইল পেয়েছে ৬৫ বিলিয়ন ডলার।
এ ছাড়া, আমেরিকার সহায়তা প্রাপ্ত বিশ্বের ২০০ দেশ এবং অঞ্চলের মধ্যে শীর্ষস্থানীয় পাঁচটি দেশের একটি হল পাকিস্তান। ৬৬ বছরে আমেরিকার কাছ থেকে পাকিস্তান পেয়েছে ৪৪ বিলিয়ন ডলার।
এ ছাড়া , গত ৬৬ বছরে ইসরাইলকে সবচেয়ে বেশি বিদেশি সহায়তাও দিয়েছে আমেরিকা। এ খাতে ইসরাইলকে দেয়া হয়েছে ১৯৯ বিলিয়ন ডলার।
মার্কিন বিদেশি সহায়তা প্রাপ্ত শীর্ষস্থানীয় ১০টি দেশে তালিকায় পাকিস্তান ঠাঁই না পেলেও সাত নম্বরে রয়েছে ভারত। ভারত এ খাতে আমেরিকার কাছ থেকে পেয়েছে ৬৬ বিলিয়ন ডলার।
ইহুদিবাদী ইসরাইল একই সময়ে আমেরিকার কাছ থেকে ১৩৪ বিলিয়ন ডলার সামরিক সহযোগিতা লাভ করে এ তালিকার শীর্ষে রয়েছে।
সামরিক সহায়তার তালিকায় ভারতের অবস্থান ৪৭ নম্বরে হলেও পাকিস্তান রয়েছে ১২ নম্বরে। দেশটি আমেরিকার কাছ থেকে ৬৬ বছরে সামরিক খাতে ১২.৯ বিলিয়ন ডলার সহায়তা পেয়েছে।
এমকে





