ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারী সাতজনের মুক্তির বিরোধিতা করে সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে।
কেন্দ্রীয় সরকারের আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট আগামী ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন স্থির করেছে।
প্রাণভিক্ষার আবেদনের শুনানিতে দেরি হচ্ছে, এই কারণে রাজীব গান্ধীর তিন হত্যাকারীর প্রাণদণ্ড মওকুফ করে যাবজ্জীবন শাস্তি দেয় সুপ্রিম কোর্ট। এর পরই এই হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত সাত অপরাধীকেই ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু সরকার।
প্রথমে মৃত্যুদণ্ড মওকুফ হওয়া তিন অপরাধীর মুক্তির বিরোধিতা করেছিল কেন্দ্রীয় সরকার। তাদের মুক্তিতে ইতোমধ্যেই স্থগিতাদেশ জারি করা হয়েছে। এবার বাকি চার অপরাধীর মুক্তিরও বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্র। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জানিয়েছেন, ওই সাতজনের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করা হবে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
আন্তর্জাতিক
রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তির বিরুদ্ধে সরকারের আপিল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারী সাতজনের মুক্তির বিরোধিতা করে সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে। কেন্দ্রীয় সরকারের আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট আগামী ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন স্থির করেছে।





